ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জেলে নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছে।

রবিবার রাতে উপজেলার পশারিবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পরেশ হাওলাদার (৬০) পশারিবুনিয়া গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

[irp]

নিহতের স্বজনরা জানান, রবিবার রাত ১০টার দিকে পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া জুগির খালে জাল ফেলতে যায় ওই গ্রামের তিন জেলে। এ সময় একই স্থানে পূর্ব থেকেই জাল দিয়ে মাছ ধরছিলেন পরেশ। তাই তিনি ওই তিনজনকে সেখানে জাল ফেলতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে ওই তিন জেলে মিলে পরেশকে মারধোর করে। মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরেশ দৌঁড়ে নিকটেই তার বাড়িতে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জেলে নিহত ১

আপডেট সময় : ০৯:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১