ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ১০টায় মাটিরাঙ্গা পুলিশ লাশগুলো উদ্ধার করে।

দুজনই আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বহিষ্কৃত নেতা। নিহতরা হলো, খাগড়াছড়ি সদরস্থ মধুপুর পানখাইয়া পারার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপম চাকমা (৪৭) এবং অপর জন দিঘীনালা উপজেলার পাবলাখালী ইউনিয়ন এর কৃপাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানময় চাকমা’র ছেলে প্রীতিময় চাকমা (৪৬)। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয় নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে গেছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

ট্যাগস :

মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩