ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

মার্কেটিং বিভাগের সভাপতি হলেন ড. মোঃ শামসুল আরেফিন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

মার্কেটিং বিভাগের সভাপতি হলেন ড. মোঃ শামসুল আরেফিন

শাহাজান/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামসুল আরেফিন।

আজ বুধবার (১৫ নভেম্বর) রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি প্রকাশিত হয়।

অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান আয়েশা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১১ (৮) ধারা মোতাবেক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফিনকে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান আয়েশা আক্তারের স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তার এ নিয়োগ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে ড. শামসুল আরেফিন বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে সবার সহায়তা কামনা করছি। আমি আমার দ্বায়িত্ব সফলতার সাথে পালন করবো,ইনশাআল্লাহ।

ড.মোঃ শামসুল আরেফিন কে সভাপতি হিসাবে পাওয়ায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছে।

ট্যাগস :

মার্কেটিং বিভাগের সভাপতি হলেন ড. মোঃ শামসুল আরেফিন

আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩