যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক
- আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
যুবদল নেতা মাসুদ হত্যার আসামী রাঙামাটিতে আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাকসুদুল হোসেন চৌধুরী (মাসুদ) হত্যার অন্যতম আসামী আইয়ুবকে রাঙামাটি থেকে আটক করেছে র্যাব-৭। আটক ব্যাক্তি রাউজান উপজেলার কদলপুর ইউপির ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার আব্দুল মোনাফ-এর ছেলে।
আজ রবিবার (২১ জুন) সকাল ৬টার দিকে উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকার হাজীপাড়ায় তাঁর ভগ্নিপতি শাহ আলমের বাড়ি তাকে আটক করা হয়। আইয়ুব এই মামলার এজাহারভুক্ত ৯ নং আসামি ও মূল পরিকল্পনাকারী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, একজন আসামীকে আটকের করে চট্টগ্রাম নিয়ে গেছে র্যাব এর টিম।
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মাসুদ বেতাগী ইউপির সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী ইউপির সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে ১৫ জুন সোমবার রাত ১২টার দিকে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে এজাহার দায়ার করেন। যা রাউজান থানার মামলা নং-১৪। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।
দৈনিক আস্থা/এমএইচ















