মোল্লাহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০১:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০৩৮ বার পড়া হয়েছে
মোল্লাহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হার্ডওয়ারের ব্যবসায়ী সোহাগ শেখকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে উদয়পুরের পানবাজারে একটি পাবলিক টয়লেটের সামনে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
নিহত সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে তার হার্ডওয়ারের ব্যবসা রয়েছে।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক রাতে বলেন, “রাত ১০টার দিকে উদয়পুর বাজারের দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
“পরে বাজারের লোকজন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
ওসি বলেন, “কারা কী কারণে এই নেতাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও জানতে পারিনি। ব্যবসায়িক না রাজনৈতিক বিরোধ, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।




















