ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

যোগ্যাছোলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি আবদুল মতিন

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

যোগ্যাছোলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি আবদুল মতিন

মানিকছড়ি প্রতিনিধিঃ

আগামি ১৭ই জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী বাছাইয়ের লক্ষে বর্ধিত সভায় নৌকার মাঝি হিসেবে মনোনীত করা হয়েছে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন।

আজ শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাকে মনোনীত করা হয়েছে।

এর আগে ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও নুরুল আফসার শামীমের সঞ্চালায় সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ জব্বার, উপজেলা আ.লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও মোঃ মাঈন উদ্দিন প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আ.লীগের উপদেষ্টা এম এ রাজ্জাক, উপজেলা আ.লীগের উপদেষ্টা মোঃ আতিউল ইসলাম, সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের উপদেষ্টা ক্যয়জরী মহাজন, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম বাবুল, শহীদুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আনন্দ মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা।

ট্যাগস :

যোগ্যাছোলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি আবদুল মতিন

আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩