ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

রংপুরের হারাগাছে কয়েল কারখানায় আগুন : ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত

Astha Desk
  • আপডেট সময় : ১১:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • / ১১০৯ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় ঘনবসতিপূর্ণ হারাগাছ এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েল উৎপাদনের একটি কারখানা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই ফায়ার সার্ভিস কর্মী আহত। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার হারাগাছ পৌরসভার গফুরটারি গ্রামে নিসাত কয়েল কোম্পানি নামের ওই কারখানায় শুক্রবার (০১ জুলাই) প্রথম প্রহর ৩ টার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলজার রহমান এই তথ্য নিশ্চিত করেছন।
কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত ৩ টার দিকে নিসাত কয়েল কারখানায় কয়েল শুকানো ডায়ার ( আগূনের চুল্লিতে) আগুন লাগলে কর্মরত শ্রমিকরা তা নিভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এবং ধোঁয়া তীব্রতা হওয়ায় শ্রমিকরা নিয়ন্ত্রণ করতে না পারায় ।ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোলজার রহমান জানান, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কারখানার ভিতরে আগুনে পুড়ে যাওয়া প্লাস্টিক ও কয়েলের তীব্র ধোঁয়ায় সে সময় আহত হন ফায়ার সার্ভিস দুই কর্মী আল মামুন শাকিল ও রকি রানা। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রকি রানার অবস্থা আশঙ্কাজনক।
গোলজার রহমান আরো জানান, জনবসতিপূর্ণ এলাকায় নিসাত কয়েল কারখানাটিতে দুই একটি অগ্নি নির্বাপন সিলিন্ডার থাকলেও সেটিও ব্যবহারে দক্ষ কেউ ছিল না। এ কারণেই অগ্নিকাণ্ডে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানাটির ম্যানেজার আনোয়ার হোসেন জানান, কারখানায় সারাদিন যে পরিমাণ কয়েল উৎপাদন হয়। সেগুলো রাতে আগুনের চুল্লি ডায়ারে শুকানো হয়। রাতে কর্মরত শ্রমিকদের অবহেলার কারণে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাসিদ ইমতিয়াজ হোসেন বলেন, ‘কীভাবে আগুন লাগলো তা বুঝতে পারিনি। তবে ডায়ারের ভিতরে তাপ বেশি হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কারখানার একটি ডায়ারের মটর, আনুষঙ্গিক যন্ত্রপাত ও সারাদিনের উৎপাদন হওয়া কয়েল সহ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ট্যাগস :

রংপুরের হারাগাছে কয়েল কারখানায় আগুন : ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত

আপডেট সময় : ১১:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২