ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

রংপুরে ‘আমাকে ক্ষমা করো’ লিখে ছাত্রীর আত্মহত্যা

Md Elias
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ১০৯০ বার পড়া হয়েছে

রংপুরে ‘আমাকে ক্ষমা করো’ লিখে ছাত্রীর আত্মহত্যা

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধঃ

রংপুরে গলায় রশি পেঁচিয়ে নাভা কৃষ্ণা রায় (১৪ ) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (২১ মে) দুপুর ১ টার দিকে নগরীর কারামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাভা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রনবীর কুমার রায়ের মেয়ে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন বলেন, গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি। তার ঘর থেকে ‘আমাকে ক্ষমা করো’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

রংপুরে ‘আমাকে ক্ষমা করো’ লিখে ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২