ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ১১২০ বার পড়া হয়েছে

রংপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নগরীর পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডের বুড়াইল বাজার চিলের ঝাড় নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, পাকা রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

রংপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪