ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

রিয়াজুল হক সাগর/রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একদিন আগে লালটু নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। আটক লালটু মিয়ার বাড়ি ঝিনাইদহ বলে জানা গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ এর কাছে পরিচয়। সেই সাথে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া স্বশরীরে টাকা নিতে গেলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দেওয়া লালটু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান সাংবাদিককে জানান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওই ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করি। জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস :

রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২