ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

রংপুর বিভাগে বন্যায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৮৫ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ চলতি মৌসুমের বন্যায় রংপুর বিভাগের ৪ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুরে প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, আমনের বীজতলা ও শাকসবজি। পানি সরে গেলে এসব ফসলের অধিকাংশই পুনরায় চাষ যোগ্য হবে না বলে মনে করছেন কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বন্যায় রংপুর অঞ্চলে মোট ২৯ হাজার ৩২১ দশ ৫ হেক্টর জমির ধান, ধানবীজ ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এর মধ্যে রোপা আমন ২৮ হাজার ৯০১ হেক্টর, বীজতলা ১১৪ দশমিক ৫ হেক্টর এবং শাকসবজি নিমজ্জিত হয়েছে ৩১৫ হেক্টর জমির। এর মধ্যে রংপুরে বীজতলা ৫ হেক্টর, আমন ৬৮ হেক্টর, গাইবান্ধায় ধান ১ হাজার ৫৩৫ হেক্টর,শাকসবজি ২০ হেক্টর। তথ্য মতে এই জেলায় বীজতলা নিমজ্জিত হয়নি।

কুড়িগ্রামে বীজতলা নিমজ্জিত হয়েছে ১১৫ হেক্টর, আমন ২৬ হাজার ৪০৫ হেক্টর এবং শাকসবজি ২৮৫ হেক্টর। লালমনিরহাটে আমন ধান নিমজ্জিত হয়েছে ৮৯৩ হেক্টর। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আব্দুল মোমিনসহ বেশকজন কৃষক জানান, তাদের ধান এখনো নিমজ্জিত রয়েছে। পানি সরে গেলেও ওই ধান থেকে ফলন হবে না বলে তারা আশঙ্কা করছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিধু ভূষন জানান, বন্যায় নিমজ্জিত ফসলের পরিসংখ্যান করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কাজ করছে।

রংপুর বিভাগে বন্যায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১