ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

রাকিতিচ এর মাধ্যমে দীর্ঘ সাড়ে ছয় বছর পর প্রথম গোল!

News Editor
  • আপডেট সময় : ০৬:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৭১ বার পড়া হয়েছে

রোববার রাতে লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ। এর মাধ্যমে দীর্ঘ সাড়ে ছয় বছর পর গোলের দেখা পেয়েছেন তিনি। অবশ্য বলা ভালো, সেভিয়ার জার্সি গায়ে সাড়ে ছয় বছর পর গোল করছেন রাকিতিচ। দলটির হয়ে ২০১৪ সালের এপ্রিলে শেষবারের মতো লক্ষ্যভেদ করেছিলেন এই ফুটবলার।  

কাদিজের বিপক্ষে গতকাল ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সেভিয়া। দলটির হয়ে গোল করেছেন রাকিটিচ, ডি জং ও মুনির। সেভিয়ার হয়ে সাড়ে ছয় বছর পর রাকিতিচ গোল করেছেন বলার কারণ, মাঝের বছরগুলোতে বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি।

২০১৪ সালের দলবদলে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রাকিতিচ। চলতি মৌসুমে পুরনো ঠিকানায় ফিরেছেন এই মিডফিল্ডার।

স্বাগতিক কাদিজের মাঠে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় সেভিয়া। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিলো না তারা। প্রথমার্ধ শেষ হয় ০-০ ব্যবধানে।

বিরতির পর মাঠে নেমেই এগিয়ে যায় কাদিজ। ৪৮ মিনিটে সালভির গোলে লিড পায় স্বাগতিক দলটি। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৫ মিনিটে নাভাসের সহায়তায় সেভিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন ডি জং।

ম্যাচের ৯০ মিনিটে জর্দানের এসিস্ট থেকে দুর্দান্ত গোল করে সেভিয়াকে জয়ের পথে এগিয়ে নেন মুনির। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মুনিরের বাড়ানো বল থেকে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাকিটিচ। এর মাধ্যমে ৬ বছর পর আবারো সেভিয়ার হয়ে গোল করার পুরনো উচ্ছ্বাসে মাতেন তিনি।

রাকিতিচ এর মাধ্যমে দীর্ঘ সাড়ে ছয় বছর পর প্রথম গোল!

আপডেট সময় : ০৬:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০