ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ আটক-১

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই সড়কের ঝগড়াবিল তংচঙ্গ্যা পাড়া থেকে পুলিশ ৪০ লিটার চোলাই মদসহ তরুণী সেন তংচঙ্গ্যা (৬৩) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মাদক দ্রবয় নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর’র ইন্সপেক্টর মোঃ আবুবক্কর ছিদ্দিক, এএসআই মোঃ মনিরুজ্জামান, সিপাহী সালাহউদ্দিন কাদের, সিপাহী সনজয় ও জেলা পুলিশ’র এসআই মোঃ মিজান’র সমন্বয়ে একটি যৌথ আভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝগড়াবিল তংচঙ্গ্যা পাড়া থেকে চারটি কন্টেইনারে রক্ষিত ৪০ লিটার চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করে। তার নাম তরুণী সেন তংচঙ্গ্যা। সে স্থানীয় ফেল্যা তংচঙ্গ্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বাদী হয়ে সোমবার রাতেই আটক মাদক ব্যবসায়ীকে রাঙামাটি কোতয়ালী থানায় সোপর্দ করেছে। সে মোতাবে পুলিশ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আদালতে সোপর্দ করে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ অভিযানে আটক মাদক কারবারীকে আদালতে তোলা হয়েছে।

ট্যাগস :

রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ আটক-১

আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩