ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

রাজধানীতে মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বাংলাদেশি মডেলের আত্মহনন, ফের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মডেল সাদিয়া নাজের আত্মহত্যার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সাদিয়ার কাজিন শাওন।

শাওন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বাসায় রাত পৌনে তিনটায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

কেন আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনোকিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে শাওন জানান। তিনি বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করতলে বিষয়টি আরো পরিস্কার হতে পারে।’

জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সাদিয়ার মৃত্যুতে মর্মাহত কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় নাজ। গতকাল রাত এ আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

তিনি লিখেছেন, আমার ফ্যাশন হাউজের এর প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।

দেশীয় শোবিজ অঙ্গনে আত্মহত্যা ক্রমশ আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে। গত বছরের আগেস্টে তরুণ উঠতি মডেল লোরেন মেন্ডেস আত্মহত্যা করেন। জনপ্রিয় এই মডেলের এই আত্মহত্যা কেউ মেনে নিতে পারেননি। এরপরে অক্টোবরে চট্টগ্রামের হালি শহরে মাহি নামের ১৯ বছরের একজন মডেল আত্মহত্যা করেন।আস

ট্যাগস :

রাজধানীতে মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১