শিরোনাম:
লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ
Astha DESK
- আপডেট সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১০৭০ বার পড়া হয়েছে
লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ
আহসান হাবিবঃ
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকান্ড মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তাকে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের বিচারপতি তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলার তিন ১০ নম্বর আসামি। ট্রাইব্যুনালের জারি করা আটকের পরোয়ানা সূত্রে গতকাল সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১ এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
দৈনিক আস্থা/এমএইচ





















