ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

শরীয়তপুরে করোনার টিকাদান কার্যক্রম’র উদ্বোধন

News Editor
  • আপডেট সময় : ০৬:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরে করোনার টিকাদান কার্যক্রম’র উদ্বোধন

এস,এম, স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর করোনার টিকাদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সদর হাসপাতালের ডা. সাদমান সাকিবকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেন। টিকা দেওয়া কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নবনির্বাচিত মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় প্রথম পর্যায়ে ৩৬ হাজার করোনার টিকা দেওয়া হবে। অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের পাশাপাশি ৫৫ বছরের বেশি বয়সের মানুষকেও টিকা দেওয়া হবে। তাঁদের নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধন ও টিকা দেওয়ার জন্য জেলা হাসপাতাল, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয় ও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এ পর্যন্ত সাড়ে ৪ হাজার ব্যক্তির নিবন্ধন শেষ হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, শরীয়তপুরে এ পর্যন্ত ১ হাজার ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৪৩ জন সুস্থ হয়েছেন। আর ২৩ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জেলায় ৩২ জন আক্রান্ত রোগী রয়েছে। জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৪৩৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

ট্যাগস :

শরীয়তপুরে করোনার টিকাদান কার্যক্রম’র উদ্বোধন

আপডেট সময় : ০৬:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১