সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
- আপডেট সময় : ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন, সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৩) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার হাজী সাইফুল ইসলাম (৫০)। তারা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
ওসি আনিসুর রহমান আরও বলেন, সকালে কাশিকাপন এলাকার মহাসড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ ২ জন মারা গেছেন।
তিনি বলেন, এই ঘটনায় আরও ১২জন আহত হয়েছেন। তাদের সিলেটের সিলেটের এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















