ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ টাকা নিয়ে পালিয়েছে আরিফুজ্জামান

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ টাকা নিয়ে পালিয়েছে আরিফুজ্জামান

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলা ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এর অনিয়ম-দূর্নীতি ও অব্যবস্থাপনার কারনে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান। মাঠ পরিদর্শক আরিফুজ্জামান শার্শা সদর ইউনিয়নের ১৭টি সমিতিরি তদারকির দায়িত্বে ছিলেন।

সমিতির সদস্যদের ঋণ দেওয়া, ঋণের কিস্তি নিয়মিত আদায় করা ছিল তার মুল দায়িত্ব। সমিতির সাধারণ সদস্যদের নিকট আরিফুজ্জামানের অত্যাধিক বিশ্বস্ততার কারনে ১৭টি সমিতির প্রায় ৮০ ভাগ গ্রাহকের ঋণ গ্রহনের পাশ বই আরিফুজ্জামান কৌশলে নিয়ে কাছে রাখেন এবং বলতেন কোন সমস্যা নেই বই আমার কাছে আছে।

এ ভাবে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আদায়কৃত ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে গেছেন। গ্রাহকের পাশ বই এর হদিস না পাওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত কিস্তির টাকা।

শার্শার নারায়নপুর গ্রামের সমিতির সদস্য সাইদুল ইসলাম বলেন, আমি যে ২০ হাজার টাকা কিস্তি জমা দিয়েছি। কিন্তু সে টাকা অফিসে জমা না দিয়ে আরিফুজ্জামান আত্মস্বাত করেছে।

শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সালমা খাতুন জানান, তৎকালিন সময় ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম। তিনি এ ঘটনার পর অন্যাত্র বদলী হয়ে গেছেন। বিষয়টি জানার পর আরিফুজ্জামানকে কতৃপক্ষ হেড অফিসে বদলী করে। কিন্তু সে সেখানে যোগদান করেনি। পরে এ ব্যাপারে ফৌজদারী কার্য বিধি আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার সিআর নং- ২০/২৩। মামলাটি যশোর সিআইডি অফিসে তদন্তাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি। তবে টাকা আত্মস্বাত কারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্যাগস :

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ টাকা নিয়ে পালিয়েছে আরিফুজ্জামান

আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩