ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কয়লার চালান জব্দ

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কয়লার চালান জব্দ

হাবিব সরোয়ার আজাদ/সুনামগঞ্জঃ

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা দুটি কয়লার চালান ও অপর একটি চিনি চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সন্ধায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সুনামগঞ্জ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুবুর রহমান জানান, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওিপির টহল দল কলাগাঁও মাইজ হাটিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৮০০০ হাজার কেজি কয়লা জব্দ করেছে।

একই দিন ভোররাতে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির টহল দল বুরুঙ্গাছড়া গ্রাম থেকে ১ হাজার ৫’শ কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে।

অপরদিকে লাউরগড় বিওপির টহল দল ৮৪ কেজি ভারতীয় চিনি ও চাঁনপুর বিওপির টহল দল ১৯ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

তিনি জানান, বিদেশি মদ বাদে কয়লা, চিনির আনুমানিক মুল্য ২ লাখ ৮০ টাকা। মঙ্গলবার বিকেলে বুধবার চোরাচালানের কয়লা, চিনি সুনামগঞ্জ কাস্টমসের শুল্ক অফিসে ও বিদেশি মদ মামদ দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

ট্যাগস :

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কয়লার চালান জব্দ

আপডেট সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩