শিরোনাম:
শেলটেক সেয়ারা কম্পিউটার সিটি মার্কেটে আগুন
Astha DESK
- আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১১০৫ বার পড়া হয়েছে
শেলটেক সেয়ারা কম্পিউটার সিটি মার্কেটে আগুন
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ
রাজধানীর বাটা সিগনাল এলাকার শেলটেক সেয়ারা কম্পিউটার সিটি মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে। আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রন এর চেষ্টা করছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।























