ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

সংস্কার সংস্কারের মত চলবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ১১০৮ বার পড়া হয়েছে

সংস্কার সংস্কারের মত চলবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস না, সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত চলবে, এছাড়া সংষ্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই মতামত দিয়েছে বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১লা এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও এ নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফরের প্রসঙ্গ তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চীন একতরফা ভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সকল দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। চীন বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেশের জন্য আশাবাদের কথা।

বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে সে সংস্কার করবে বলে উল্লেখ করেন তিনি। পরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সংস্কার সংস্কারের মত চলবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫