ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

সদ্য প্রয়াত আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মুফতি জিহাদী গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সদ্য প্রয়াত আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মুফতি জিহাদী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০