ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আবিস্কার করল তুরস্ক

News Editor
  • আপডেট সময় : ১২:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

তুরস্ক কৃষ্ণ সাগরে আরও ৮৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এটি তার দেশের মোট গ্যাস রিজার্ভের পরিমাণ ৪০৫ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি করবে।

শনিবার (১৭ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন বলে খবর দিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি। ‘সাকারিয়া গ্যাসক্ষেত্রের টুনা-১ কূপে প্রাকৃতিক গ্যাসের মজুতের পরিমাণ ৪০৫ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে, এরদোয়ান গ্যাস অনুসন্ধানী জাহাজ ফাতিহে পরিদর্শন শেষে এ তথ্য জানান।

দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা আরদার্ন

তিনি বলেন, ‘কৃষ্ণ সাগরে এ পর্যন্ত পাওয়া খনিজ গ্যাস আমাদের অতীত ইতিহাসের সবচেয়ে বড় আবিস্কার।’

বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ডেপুটিদের সাথে এক বৈঠকে এরদোগান বলেন, আমরা ব্যক্তিগতভাবে কৃষ্ণ সাগরে চলমান অনুসন্ধান নিয়ে কাজ করব। একই সঙ্গে নতুন মজুতের পরিমাণ ঘোষণা করব।

এর আগে ২১ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে কৃষ্ণ সাগরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ার ঘোষণা দেন। তার দুই মাসের মাথায় তার চেয়েও বড় গ্যাস ক্ষেত্রের খবর দিলেন তিনি। আগের খনিজটিতে ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে বলে জানানো হয়।

তুরস্ক ২০২৩ সাল নাগাদ এই গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ব্যবহার শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

এতদিন দেশটি শতভাগ গ্যাস আমদানি নির্ভর ছিল। এখন এই আমদানি শূন্যের কোটায় নেমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আবিস্কার করল তুরস্ক

আপডেট সময় : ১২:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০