ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সরকারের আইনগুলো স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়

News Editor
  • আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • / ১১৮৯ বার পড়া হয়েছে

দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা নিয়ে মার্কিন সিনেটরদের প্রস্তাব লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি দেশের সর্বক্ষেত্রে বিভক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু রাজনীতি নয়, দেশের সর্বক্ষেত্রে বিভক্তি সমাজের জন্য শুভকর নয়। এসময় দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমাদের জন্য দুর্ভাগ্য! গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

উপনির্বাচনে নিয়ে ইসিতে অভিযোগ বিএনপির

মির্জা ফখরুল বলেন, সরকারের করা আইনগুলো স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। মির্জা ফখরুল সাংবাদিকদের দেশের স্বার্থে নিরপেক্ষভাবে করার আহ্বান জানান।

ফখরুল বলেন, দেশের গণতন্ত্র প্রায় অনুপস্থিত, রাজনৈতিক বিষয়গুলো বিশ্বের কাছে উপস্থাপন হওয়ায় বাংলাদেশের ইমেজ বিশ্ব দরবারে নষ্ট হচ্ছে যা কোনোভাবেই সুখকর নয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রাটি সকাল সাড়ে দশটায় ডিআরইউ কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরীসহ সংগঠনের সদস্য সাংবাদিকরা অংশ নেন।

সরকারের আইনগুলো স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়

আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০