ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১০৩৮ বার পড়া হয়েছে

সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সাজেক সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা চার দফার অবরোধে তৃতীয়দিনের অবরোধ চলছে। তবে আজ বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে অবরোধের মধ্যে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

অপরদিকে সাজেক পর্যটন সড়ক অবিলম্বে সচল করা এবং পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি সংগঠন।

সংগঠনটির দাবি, গত ১১, ১৫ ও ২২-২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘোষিত অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটন শিল্প ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবরোধের কারণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়ী, যানবাহন মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

সংগঠনটির অভিযোগ, অবরোধের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে সাজেক পর্যটন সড়ক সচল করার দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দুই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে অবরোধ কর্মসূচি পালন করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম) বলেন, সাজেকে পাল্টাপাল্টি অবরোধের কারণে পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী

আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬