সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত
- আপডেট সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১০৭০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধিঃ
অবশেষে জনগনের দাবীর মুখে সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) সাতক্ষীরার পৌর মেয়র মোঃ তাজকিন
আহমেদ চিশতি স্বাক্ষরিত এক আদেশে বিল স্থগিত করা হয়।
এর আগে সাতক্ষীরা জেলা বিভিন্ন কমিটিসহ বিভিন্ন সংগঠন বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবী জানিয়ে
পৌরসভার সামনে দু’দফা গণঅবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। পৌরবাসীর ন্যায্য দাবীর প্রেক্ষিতে বিল স্থগিতের আদেশে সন্তোষ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে পানির বর্ধিত বিল প্রত্যাহারের আন্দোলনে অংশগ্রহণ করায় পৌরবাসীকেও ধন্যবাদ জানান এবং
পৌরসভার বিভিন্ন সমস্যার সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৩ সাতক্ষীরা
পৌরসভার মাসিক সভার রেজুলেশনে পানির বিল বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয় এবং ২৯ মে/২৩ বিল
কার্যকর করা হয়। আদেশে আরো বলা হয়েছে, পানির বিল বৃদ্ধির প্রতি আপত্তি ও ক্ষোভ জানিয়ে সর্বস্তরের পৌরবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে
যাচ্ছে এবং উক্ত পানির বিল বৃদ্ধির প্রস্তাব যথাযথ আইনি বিধান অনুসরণ না করেই অনুমোদন দেয়া হয়েছে বলে
সাতক্ষীরা জেলা বিভিন্ন্য কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।
পৌরসভার নথিপত্রের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়েছে, পানির বিল বৃদ্ধি কার্যকরের ক্ষেত্রে পৌরবাসী পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধি বিধান প্রতিপালিত হয় নাই। উক্ত নির্দেশিকার ১১ (৫) ১২ নং
বিধি অনুযায়ী, পানির বিল বৃদ্ধি তথা পুনঃনির্ধারণের জন্য সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার আইনি
বাধ্যবাধকতা থাকলেও, এক্ষেত্রে তা এমনকি, প্রতিপালন করা হয় নাই।
নির্দেশিকার ১১ নং বিধিতে বর্ণিত বিধান
অনুসরণ না করেই, পানির বিল ১০০% থেকে ৩০০% পর্যন্ত বাড়ানো হয়েছে, যা অস্বাভাবিক বেশি এবং পৌরবাসীর বিল পরিশোধের আর্থিক সামর্থ্যরে পরিপন্থী।
আরো উল্লেখ করেছেন, পৌরসভা পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধি-বিধান অনুসরণ না করেই এবং পৌরবাসীর পানির বিল পরিশোধের
আর্থিক সামর্থ্য বিবেচনা না করে, বিধি বহির্ভূতভাবে অফিস আদেশের মাধ্যমে নতুন পানির বিল কার্যকর করা হয়েছে।
মেয়র চিশতি স্বাক্ষরিত অফিস আদেশে আরো বলা হয়েছে, “কাজেই, পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৩ এর বিধান অনুযায়ী পানির বিল
বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন বিল কার্যকরের আদেশ
যার স্মারক ৪৬.০০.৮৭৬৬.০১০.৮৭.০০১.২২-৬১৯
তারিখ ২৯/০৫/২০২৩ এর কার্যকারীতা
স্থগিত করা হল।


























