সাভার ধামরাইয়ে নকল স্বর্ণের ব্যবসায়ীক নারী আটক
- আপডেট সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১১২১ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
সোমবার ১৯ এপ্রিল দুপুরের দিকে পর ঢাকার ধামরাইয়ে নকল স্বর্ণের বারসহ রিনা নামের এক নারীকে ধরে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে। ধামরাই দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত আশুলিয়ার গাজিরচট এলাকার আইয়ুব আলীর স্ত্রী রিনা। এলাকাবাসী বলেন, মোবাইল ফোনে ধামরাই এলাকার এক ব্যাক্তির কাছে একটি স্বর্ণের বার বিক্রির কথা বলে ওই নারী।
পরে তাকে ধামরাই আসতে বলা হয়। স্বর্ণের বারটি নিয়ে ধামরাই দক্ষিণ পাড়া এলে স্বর্ণের বারটি নিয়ে স্বর্ণকারের দোকানে পরিক্ষা করলে দোকানদার পরিক্ষার পর সেটি নকল স্বর্ণ বলে।
পরে এলাকাবাসী ওই নারীকে আটকে রেখে ধামরাই থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আবদুল সালাম বলেন, স্থানীয়রা বিষয়টি থানায় জানালে নকল স্বর্ণের বারসহ ওই নারীকে থানায় আনা হয়।
ওই নারী ঘটনার সত্যতা স্বীকার করে। এবং এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ।




















