সেনাবাহিনী ও বিলুপ্ত র্যাবের সদস্য পরিচয়ে যুবদল নেতার চাঁদাবাজি
- আপডেট সময় : ১২:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
সেনাবাহিনী ও বিলুপ্ত র্যাবের সদস্য পরিচয়ে যুবদল নেতার চাঁদাবাজি
আস্থা ডেস্কঃ
সেনাবাহিনী ও বিলুপ্ত র্যাবের সদস্য পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে বহিষ্কৃত যুবদল নেতা ইঞ্জিনিয়ার বিএম ইব্রাহিম ওরফে ‘তালা ইব্রাহিমকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইব্রাহিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি কোনো রাজনৈতিক দলের সাবেক নেতা বা কর্মী ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশের ভাষ্য, ইব্রাহিম যুবদলের পদধারী নেতা ছিলেন। তবে গত ৫ আগস্টের পর নানা অপকর্মের অভিযোগে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন ব্যক্তির বাসায় তালা মেরে টাকা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ কারণে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিত হন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে গণধর্ষণসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
আস্থা/এমএইচ
















