হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মিরপুর
- আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মিরপুর
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়।
হোপ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গায় আগুন জ্বলছে।
এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিক-আপ গেলে হকাররা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তার কয়েক মিনিট পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন
সেখানে বিভিন্ন মালামাল ছিল বলে জানান হকাররা। এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালায়। সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মিরপুরে উচ্ছেদে ভেকুর আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে মসজিদে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া
এর আগে ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে সিটি ও পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
আস্থা/এমএইচ



















