ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

হাকিমপুরে সরকারি গাছ কর্তন-থানায় মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১১২৪ বার পড়া হয়েছে

হাকিমপুরে সরকারি গাছ কর্তন-থানায় মামলা

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) সরকারি জায়গার শতাধিক ইউক্যালিপটাস গাছ কর্তনের অভিযোগে স্থানীয় আব্দুল করিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে) পৌর এলাকার সাতনির তুলশী গঙ্গা নদীর ১.৮২ একর জমিতে থাকা ১শটি ইউক্যালিপটাস গাছ কেটে চুরি করে বিক্রি করছে ঐ এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল করিম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গাছ কাটা বন্ধ করে দেন। কিন্তু গাছগুলো আব্দুল করিম তার জায়গায় বলে দাবি করেন। পরে ভূমি কর্মকর্তা জায়গাটি মেপে দেখেন ১শটি গাছ খাস জমিতে। এসময় হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন (মীম) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করেন।

পরে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোজাফফর হোসেন বাদী হয়ে আব্দুল করিমসহসহ আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ারের সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, আসামীকে ধরার অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম বলেন, বৃহস্পতিবার কর্তনকৃত ১শটি গাছ জব্দ করা হয়েছে। সরকারি গাছ কাটার অপরাধে আব্দুল করিমসহ আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস :

হাকিমপুরে সরকারি গাছ কর্তন-থানায় মামলা

আপডেট সময় : ০৩:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩