ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি করা খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস। এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার হিলি স্থলবন্দরের অভ্যন্তরে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে (WB-11 C 1528) মাদকগুলো উদ্ধার করা হয়। ভারতীয় ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায় বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে বন্দরে নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে (এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে খৈলবোঝাই ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় এ্যাম্পল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি ও চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস :

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

আপডেট সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩