হেফাজতকে দিয়ে কি জামায়াত সামলাতে পারবে!
- আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
হেফাজতকে দিয়ে কি জামায়াত সামলাতে পারবে!
স্টাফ রিপোর্টারঃ
বিগত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এক ধরনের ‘জিহাদ’ ঘোষণা করেছিল হেফাজতে ইসলাম। এমনকি প্রকাশ্যে বিএনপিকে সমর্থন দেওয়ার পাশাপাশি জামায়াতকে ভোট দেওয়া হারাম বলেও জানিয়েছিলেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
জামায়াত ইস্যুতে হেফাজতের এই অবস্থান বিএনপির জন্য নির্বাচনে বাড়তি সুবিধা এনে দেয়। নির্বাচনের পরও জামায়াতবিরোধী অবস্থান ধরে রেখেছে হেফাজত।
এমনকি হেফাজতে থেকেও নির্বাচনে জামায়াত জোটে যাওয়া খেলাফতে মজলিস নেতা মামুনুল হকসহ অনেক সিনিয়র নেতাকে সংগঠনে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
এটি বিএনপি-হেফাজতকে আরও কাছাকাছি এনেছে। নানা ইস্যুতে জামায়াত জোট যখন সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, তখন হেফাজতকে আরও কাছে টানছে বিএনপি। এটিকে অবশ্য জামায়াতকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
আজ রোববার দিনব্যাপী চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন, চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দলীয় একটি সভায় অংশ নেবেন তিনি। তাঁর এই সফরের সব ছাপিয়ে দেশের চলমান পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হেফাজতের আমির শাহ আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি।
আজ দুপুর ২টায় ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের এই সাক্ষাৎ হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত যেসব মামলা এখনও প্রত্যাহার করা হয়নি, সেগুলো প্রত্যাহার চাইবেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে ধর্মীয় ইস্যুতে হেফাজতকে গুরুত্ব দেওয়া এবং কওমি মাদ্রাসা পরিচালনায় সহযোগিতাও আশা করেন হেফাজতের নেতারা।
হেফাজতের তথ্যমতে, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে বিভিন্ন ইস্যুতে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় সাড়ে তিনশ মামলা করা হয়েছে।
অপর দিকে কাওমী মাদ্রাসার কামিল পাশকে স্বাকৃতি দেয় আওয়ামীলীগ সরকার। ফলে শেখ হাসিনাকে হেফাজত শেখ হাসিনাকে কাওমী জননী স্বীকৃতি দেয় হেফাজত ইসলাম।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সমকালকে বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে ইসলামের আমিরই নন; তিনি দেশের শীর্ষ পর্যায়ের একজন বুজুর্গ আলেম ও মুরব্বি।
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ১৩ দফা দাবি আদায়ে আয়োজিত সমাবেশের মাধ্যমে প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসে হেফাজত।
হেফাজতের সুসম্পর্ক গড়ে উঠতে থাকে। তবে পরবর্তীকালে মামলা-মোকদ্দমা ও ধরপাকড় এড়াতে তাদের একটি অংশ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গেও যোগাযোগ বাড়াতে বাধ্য হয়। তবে এখন সেই অংশটি নিষ্ক্রিয়।


















