ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন শেরপুর শহরের ডা. সেকান্দর আলী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র রেদোয়ান। মায়ের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা না পেয়ে মাত্র ১৯ বছর বয়সে এমন পথ বেছে নিলেন তিনি।

রেদোয়ান নিজের মৃত্যুর আগে ফেসবুকে দিয়ে গেছেন একটি স্ট্যাটাস। যাতে লেখা, সবাই মাফ করে দিয়েন, চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম। কি আর করার…’।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানা-পুলিশ।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান আহমেদ কয়েকদিন যাবত তার মা রেখা আক্তারের কাছে মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আসছে। তার মা টাকা দিতে অস্বীকার করায় সে কিছুদিন যাবত হতাশায় ছিল।

সর্বশেষ মঙ্গলবার রাত ১২ টা ৩৪ মিনিটে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়। পরে রাতের কোন একসময় বাড়ির পাশে কাঠাল গাছের ডালের সঙ্গে গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। পরে সকালে আশপাশের লোকজন তাকে ঝুলতে দেখে থানায় খবর দেয়।

[irp]

‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১