ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না-দুদু

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না-দুদু

আস্থা ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেয়া কারাদণ্ডের আদেশ ফরমায়েশি আদেশ বাতিল করতে হবে। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না। আজ বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারেক-জুবাইদার রায় বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

রায়ের প্রতিবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়াকেও পাঁচ বছর ধরে জেলে রাখা হয়েছে। এই সাজা দেশের মানুষ মানে না।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের সহ-তত্ত্ব বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সাধারণ সম্পাদক আসাদুল হক প্রমূখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন বলে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এ লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগস :

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না-দুদু

আপডেট সময় : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩