ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার

স্টাফ রিপোর্টারঃ

আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না। ছাত্ররা মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে। আওয়ামী লীগ ভাবেছিলো এভাবে দিন যাবে। সেজন্য আল্লাহর গজর তাদের ওপর পড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এ ঐক্য যেন আর না ভাঙে। ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে। তারা আবার আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চাইবে। এক সময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদের অনুরোধ করব আপনারা বিএনপি মিলেমিশে চলবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায়, অবিচার, লুটপাট, সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখেছেন। ছয় বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি। দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না। জামায়াতে ইসলামী ভদ্র লোকের দল সংসদে তারা খুব ভালো ব্যবহার করে।

সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোম্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, উপজেলা বিএনপি নেতা হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, সরকারি দল জনগণকে আশ্বস্ত করতে হবে। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না। আগামী দিনে স্থানীয় সরকার বা যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করব। যাতে করে আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার

আপডেট সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬