ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

স্টাফ রিপোর্টারঃ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত হাসপাতালটির কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ আহ্বান জানান।

তিনি দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে মা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়ায় সাধারণ রোগী, বিশেষ করে মা ও শিশুদের চিকিৎসা গ্রহণে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ‘কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে একটি ঘটনার দায়ে পুরো হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত নয়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘শিশু মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হোক এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার স্বার্থে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত হাসপাতালটি খুলে দেওয়া হোক।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬