ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনেই বাতিল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

আন্দোলনেই বাতিল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ

স্টাফ রিপোর্টারঃ

ইসলামী ব্যাংকে সুশাসন ফেরানো, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং আমানতকারীদের আস্থা অটুট রাখার লক্ষ্যে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’’ টানা আন্দোলনের মুখে মাত্র ২১ দিনের মাথায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোঃ খুরশীদ আলমসহ পুরো পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মোঃ খুরশীদ আলম চলিত বছরের ২৪ মে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আজ রবিবার ১৪ জুন রাতে অপসরণ করা হয়। অর্থাৎ তিনি মাত্র ২১ দিন দায়িত্ব পালন করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আন্দোলনেই বাতিল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ

আপডেট সময় : ১২:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬