ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আফগানিস্তানে ‘পোস্টিং’ চাইল ভারতের ২ নারী পুলিশ!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের দুই নারী কনস্টেবল! তবে মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

এ ধরনের মামলার আবেদনে বিস্মিত দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সহায় ও বিচারপতি অমিত বনসল। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, এই মামলার আবেদন এবং রায় দুটোই ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের আগে হয়েছিল। ওই সময় সময় তালেবান বাহিনী একের পর এক শহর দখল করছিল। এ দৃশ্য দেখে আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন ওই দুই নারী কনস্টেবল।

মামলাটি খারিজ করে আদালত বলেছে, ‘সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সদস্যদের যে কোনো জায়গায় নিয়োগ বা মোতায়েন করা যায়। যেখানে যে রকম প্রয়োজন, সেই অনুযায়ী এই নিয়োগ হয়। নির্দিষ্টভাবে আফগানিস্তানে নিয়োগ চাওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা নিজে থেকে আফগানিস্তানে মোতায়েন চেয়ে আবেদন করায় আমরা বিস্মিত।’

তবে আবেদনকারী কনস্টেবলরা দাবি করেন, তাদের ২০২০ সালের আগস্টে কাবুলের দূতাবাসে নিয়োগ করা হয়েছিল দুই বছরের জন্য। তবে চলতি বছরের জুনেই তাদের ফের একবার ভারতে বদলি করা হয়। তাদের দাবি, কাবুলে দুই বছর থাকা তাদের অধিকারের মধ্যে পড়ে।

ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) জানিয়েছে, কাবুলে সেই সময় তিনজন নারী কনস্টেবল মোতায়েন ছিলেন। এরপরই আদালত জানায়, কনস্টেবলরা নিজেদের থেকে বেছে নিতে পারেন না যে তাদের কোথায় মোতায়েন করা হবে।

উল্লেখ্য, ১৫ আগস্টের পর থেকে আফগানিস্তান থেকে ৯৯ জন আইটিবিপি সদস্য এবং দুটি স্নিফার কুকুরকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়।

[irp]

আফগানিস্তানে ‘পোস্টিং’ চাইল ভারতের ২ নারী পুলিশ!

আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১