ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে আদালতের সমন জারি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৪১৪ বার পড়া হয়েছে

আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে আদালতের সমন জারি

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী ২৫ শে অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।

শুনানির সময় মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। আগামী ২৫শে অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন।”

মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিন জন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ কারাগারে রয়েছেন ২০ জন, পলাতক রয়েছে ১৮ আসামি।

ট্যাগস :

আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে আদালতের সমন জারি

আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫