ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে আত্মসমর্পণ করেছে বার্মার ১৪ নিরাপত্তা কর্মী

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

আলীকদমে আত্মসমর্পণ করেছে বার্মার ১৪ নিরাপত্তা কর্মী

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবানের আলীকদম সীমান্তে আত্মসমর্পণ করেছে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ১৪ জন মিয়ানমার নাগরিক আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন।

পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তারা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট ও সীমান্ত নিয়ন্ত্রণসংক্রান্ত বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) ১৪ জনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ আরও জানানো হয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও সীমান্ত পরিস্থিতির কারণে আলীকদম সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মোঃ অহাবুল ইসলাম বলেন, আত্মসমর্পণকারী ১৪ সদস্যকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আলীকদমে আত্মসমর্পণ করেছে বার্মার ১৪ নিরাপত্তা কর্মী

আপডেট সময় : ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬