ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি ও গণিতে সর্বোচ্চ ফেল, সর্বনিম্ন আইসিটিতে

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

ইংরেজি ও গণিতে সর্বোচ্চ ফেল, সর্বনিম্ন আইসিটিতে

স্টাফ রিপোর্টারঃ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষা বোর্ড মিলিয়ে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কৃতকার্যের হার সবচেয়ে বেশি।

আজ সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের কৃতকার্য ও অকৃতকার্যের হার তুলে ধরা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৮.৪০ এবং ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

রাজশাহী বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৪.৭ এবং ৭৭.১৭, কুমিল্লা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৮১.২৯ এবং ৮১.৭৫ শতাংশ, যশোর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭১.৮৪ এবং ৮৩.৩৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২.২৭ এবং ৮০.০৫ শতাংশ, বরিশাল বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯.২৪ এবং ৭৭.৯৮ শতাংশ।

সিলেট বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯.১১ এবং ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২.৯১ এবং ৭১.০৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৬.৬৪ এবং ৬৯.৬১ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৯.২১ এবং ৬৯.৯৭ শতাংশ, কারিগরি বোর্ডে ৯৪.৭৯ এবং ৭০.৯২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

অপরদিকে আইসিটিতে সব বোর্ডে সর্বেচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এ ছাড়া দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ।

অর্থাৎ এক বছরের ব্যবধানে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ইংরেজি ও গণিতে সর্বোচ্চ ফেল, সর্বনিম্ন আইসিটিতে

আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬