ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

ইজিবাইক চোরের কাছেও ভুয়া সাংবাদিক কার্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১১০৮ বার পড়া হয়েছে

ইজিবাইক চোরের কাছেও ভুয়া সাংবাদিক কার্ড

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

পেশায় ইজিবাইক চোর। কিন্ত তা হলে কি হবে! চুরির স্টাইল ছিল একটু ভিন্ন মাত্রার। চুরি করে ধরা পড়লে নিজেকে পরিচয় তুলে ধরতেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। চোরের সাতদিন’ সাধুর একদিন। অবশেষে ইজিবাইক চুরি করে পালানোর সময় এমনই একজন কথিত ভুয়া সংবাদকর্মী (ইজিবাইক চোর) মোঃ আবির হোসেন ওরফে আবু বক্কর ধরা পড়েছে ফরিদপুরের নগরকান্দায় জনতার হাতে। বিষয়টি গতা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জনতার হাতে আটক হওয়ায় তাকে উত্তম মধ্যেম দিয়ে পাঠানো হয়েছে হাসপাতালে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচয় জানা যায়নি ওই যুবকের।

অভিযুক্ত কথিত সংবাদকর্মী পরিচয় দানকারী ওই ব্যক্তির কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির ভুয়া পরিচয় পত্র পাওয়া গেছে। নিজেকে শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন মোঃ আবির হোসেন ওরফে আবু বক্কর।

স্থানীয় সূত্রে জানা যায় ১৯ আগষ্ট (শনিবার) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের ইজিবাইক চালক শহীদ শেখ তার ইজিবাইকটি রেখে মসজিদে নামাজ পড়তে যায়। ওই সময় ইজিবাইক চোর শহীদ শেখের বাইকটি নিয়ে পালিয়ে যায়। নামাজ শেষে ইজিবাইক দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এসময় এলাকায় একটি হৈচৈ পরে যায়। কিছু সময় পর স্থানীয়রা ইজিবাইকসহ চোরকে পার্শ্ববতী আইনপুর বাজার থেকে আটক করে। সেসাথে তাকে উত্তমাধ্যম দিয়ে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন, স্থানীয় কিছু লোক ইজিবাইক চোর বলে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে। এসময় তার কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা এবং আনন্দ টিভির পরিচয় পত্র পাওয়া গেছে।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে গতকাল আমরা বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। হাস্পাতালের চিকিৎসকদের কাছ থেকে সাংবাদিক কার্ডের পরিচয় পত্র ধরে ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান।

ট্যাগস :

ইজিবাইক চোরের কাছেও ভুয়া সাংবাদিক কার্ড

আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩