ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ইনজুরির কারণে,নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে তাকে আরো লম্বা সময়ের জন্য পাচ্ছে না জাতীয় দল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে টাইগার অলরাউন্ডারের চাওয়া ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগেই বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব। এ আবেদনের ভিত্তিতে ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আকরাম। এ ব্যাপারে তিনি বলেন, সাকিব তো ছুটির জন্য আমাদের চিঠি দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পরে ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ছুটিটা দিয়ে দিয়েছি।

আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাকিবের তৃতীয় সন্তানের পৃথিবীতে আসার কথা। ঠিক সে সময়েই নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজও খেলবে টাইগাররা। ফলে বাধ্য হয়েই সাকিবকে ছাড়া তামিমের দলকে দ্বীপদেশটিতে সফর করতে হবে।

বাংলাদেশ দল মার্চের অনেক আগেই নিউজিল্যান্ডে উড়ে যাবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা।

নিউজিল্যান্ড সফরে আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ মার্চ। তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল।

ট্যাগস :

ইনজুরির কারণে,নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

আপডেট সময় : ০১:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১