শিরোনাম:
ইরাকের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৩২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১০৯৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১০ জন। বৃহস্পতিবার মধ্য বাগদাদের তায়রান স্কয়ারের জনাকীর্ণ বাজারে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে এই বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার মধ্যরাতে নিজেদের অনলাইন চ্যানেলে এক পোস্টের মাধ্যমে এর দায় স্বীকার করে সংগঠনটি।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর তায়রান স্কয়ারের একটি মার্কেটে প্রথম বিস্ফোরণটি ঘটে। এরপর আহতদের উদ্ধারে মানুষ জড়ো হলে আবার বিস্ফোরণ ঘটে হয়।

























