ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর
- আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর
আস্থা ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম–২) আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারি পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় শপথ বাক্য পাঠ করবেন। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের নাম-ঠিকানা সম্বলিত প্রজ্ঞাপন ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমেএইচ



















