ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের পর আটক-৩

Astha DESK
  • আপডেট সময় : ১০:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের পর আটক-৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আটক ৩ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) ভোরে মাইজবাগ ও মগটুলা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের মোঃ কামরুজ্জামান (৩৪), গ্রামের মোঃ আনিছুর রহমান (৩৩) ও নাউরি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (২৮)।

পুলিশের ভাষ্যানুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সাদ্দাম হোসেন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আনিছুর রহমান ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং কামরুজ্জামান মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের পর আটক-৩

আপডেট সময় : ১০:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬