ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ২১৭৬ বার পড়া হয়েছে

উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি।

আজ রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার সমসাময়িক সমস্যা, পিছিয়ে পড়া উপজেলা, গ্রাম এবং সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে উন্নয়নে জন্য পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস সঞ্চালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির সদস্য প্রফেসার আঃ লতিফ, প্রশান্ত ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ্ আল মাহফুজ এর স্বাগত বক্তব্যের মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতেয়াক আহম্মদ নিপুসহ ৯টি উপজেলার সাংবাদিকরা উম্মুক্ত আলোচনায় মতবিনিময় করেন।

ট্যাগস :

উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫