ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

কর্মসূচি বানচাল করতে সশস্ত্র ক্যাডার এনেছে আওয়ামীলীগ-রিজভী

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

কর্মসূচি বানচাল করতে সশস্ত্র ক্যাডার এনেছে
আওয়ামীলীগ-রিজভী

আস্থা ডেস্কঃ

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করতে ২০ গাড়ি বোঝাই সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষের গণতন্ত্র হরণ হয়েছে। নেতা-কর্মীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র উঁচিয়ে ঘোরাঘুরি করছে তাঁদের কিছু বলা হচ্ছে না। আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ গাড়ি বোঝাই করে সশস্ত্র আওয়ামী ক্যাডার আনা হচ্ছে, বিএনপির উপর হামলা করার উদ্দেশ্যে।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা এও খবর পেয়েছি চট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঢাকায় অস্ত্রসহ ক্যাডারেরা ঘুরছে। শুধুমাত্র বিএনপির সমাবেশকে বানচাল করার জন্য। যেখানে বিএনপির নেতা-কর্মীরা আসছে উৎসব মুখর পরিবেশে সমাবেশ করতে। এই শান্তিপূর্ণ সমাবেশকে কীভাবে নষ্ট করা যায় তা আওয়ামী লীগ চিন্তা করছে।

এ সময় মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীদের পুলিশের দ্বারা আটক, তল্লাশি ও হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাত্রিযাপন করার জন্য সকল নেতা-কর্মীদের যার যার জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজ রাতে কোনো নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেবেন না।

ট্যাগস :

কর্মসূচি বানচাল করতে সশস্ত্র ক্যাডার এনেছে আওয়ামীলীগ-রিজভী

আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩