ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:

জয়া আহসান কয়েক বছর ধরেই কলকাতার সিনেমায় নিয়মিত। কাজ করেছেন নামি নির্মাতাদের সঙ্গে। বছরের শুরুতেই কলকাতার নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানান জয়া। ‘ওসিডি’ নামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এর শ্যুটিং। এখানে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন জয়া। তার ধূসর অতীত রয়েছে।

সেই জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করেন তিনি। এরপর তার পথে যারা কাঁটা হয়ে দাঁড়ায় সবাইকে ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হন। এর আগে একই পরিচালকের ‘ভূতপুরী’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন জয়া।

মুভিটি মুক্তির অপেক্ষায়। জয়া আহসান বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার। এখানে প্রধান ভূমিকায়ই অভিনয় করছি। সঙ্গে পাব অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেক মেধাবী শিল্পীকে।’

ট্যাগস :

কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান

আপডেট সময় : ০৫:০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১