ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আস্থা ডেস্কঃ

আগামীকাল শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ১৩টি প্রকল্প উদ্বোধন করবেন। পরে ভাষণ দেবেন লাখো মানুষের জনসভায়। আজ শুক্রবার সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার সকালেই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা চান্দেরপাড়া এলাকায় নির্মিত আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করবেন সরকার প্রধান।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, আইকনিক রেললাইন স্টেশন ও রেললাইন ছাড়াও সমাপ্ত হওয়া ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফলক তৈরি করা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম করার ইচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি বলেন, গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প চালু হলে, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এখানে মডার্ন টাউন তৈরি হচ্ছে। গ্যাসের ব্যবস্থা করা হচ্ছে। শিল্প এলাকা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে জাপানসহ অনেকেই এই অঞ্চলে কারখানা স্থাপনের ইচ্ছে পোষণ করছে।

ট্যাগস :

কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩